ফাউন্ডেশনের মূলমন্ত্র
সকল প্রশংসা মহান আল্লাহর। অসংখ্য দরূদ ও সালাম সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবা কিরামের উপর। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের মুসলমানদের অন্তরে কুরআনের মুহাব্বত, কুরআন ও হাদীস শিক্ষার আগ্রহ অনেক বেশি।আজ সকল দেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিন মুসুল্লিগন অবহেলিত, লাঞ্চিত, বঞ্চিত, অধিকার-হারা নির্যাতিত গণ মানুষের থুথুর পাত্র। শিরক, বিদয়াত, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কালো ছোঁয়ায় যখন মুসলিম সমাজ আচ্ছন্ন, হকপন্থী ওলামায়ে কেরামদের মাঝে ঐক্যর ফাটল বাতিল পন্থিরা ইসলামের অপব্যাখ্যা দিতে সর্বাধিক তৎপর, তখন আলেমদেরকে বিশেষত সমাজ সচেতন হক পন্থি দেশপ্রেমিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে পবিত্র কোরআন সুন্নাহের সঠিক দাওয়াত মানব জাতির নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি বেসরকারী, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবাধর্মী উন্নয়নমূলক মানব কল্যাণে নিয়োজিত অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান এর শুভযাত্রা। ২০১৪ সালে মোহাম্মদ হেদায়েতুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় অদ্যবদি পর্যন্ত কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান মানবতার মুক্তির দূত মানব সেবার আদর্শ মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরণ করে আর্তমানবাতার সেবা সমাজ সংস্কার মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরস্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার অত্র ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট দাতা সদস্যদের যথাসাধ্য অনুদানে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান। রাসুল (সা:) এর আদর্শ অনুযায়ী বিশ্বব্যাপী আত্ম মানবতার মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ সমাজ সংস্কার, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে নীতি নৈতিকতা, ত্রাণ দেওয়া, পরিচ্ছন্ন নানা কর্মসূচী পালন, আধুনিক সকল যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে আল্লাহর জমীনে মানুষকে সঠিক পথে তার আল কোরআন ও তার রাসূলের সুন্নাহ অনুকরণে বাস্তব জীবনে একটি কল্যাণময় পৃথিবী তৈরীতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাওয়াই এই ফাউন্ডেশনের কাজ।