Global Imam Muazzin Musulli Charity Foundation

আমাদের সম্পর্কে

মানবতার সেবায় আমাদের পথচলা

ইমাম, মুয়াজ্জিন, মুসুল্লি ও সর্বস্তরের মানুষের কল্যাণে প্রশিক্ষণ, উপকরণ, কর্মসংস্থান ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাকারী একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান।

আমাদের সম্পর্কে

গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশন

সকল প্রশংসা মহান আল্লাহর। অসংখ্য দরুদ ও সালাম সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন এবং সকল সাহাবায়ে কিরামের ওপর।

বাংলাদেশের মানুষের অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা এবং কুরআন ও হাদিস শিক্ষার আগ্রহ অত্যন্ত গভীর। কিন্তু দেশের অধিকাংশ ইমাম, মুয়াজ্জিন ও মুসুল্লি বিভিন্নভাবে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ও অধিকারহারা। তাঁদের কল্যাণ, মর্যাদা, অধিকার এবং জীবনমান উন্নয়নের উদ্দেশ্যেই গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসল্লি চ্যারিটি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

২০১৪ সালে মোহাম্মদ হেদায়েতুল্লাহ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এটি একটি সেবামূলক, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক মানবকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন ও সমাজ গঠন, ইসলামের সঠিক শিক্ষা প্রচার, আত্মমানবতার সেবা, সমাজ সংস্কার, নৈতিকতা প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কৃষি উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করাই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনে সঠিক পথের দিকনির্দেশনা প্রদান এবং একটি কল্যাণময় পৃথিবী গড়ে তোলার প্রত্যাশায় ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে।

15+

বছরের সেবা

1M+

উপকৃত মানুষ

500+

চলমান প্রকল্প

50+

জেলা জুড়ে কার্যক্রম

আমাদের মূল ভিত্তি

প্রশিক্ষণ, উপকরণ, কর্মসংস্থান ও উন্নয়ন

প্রশিক্ষণ

ইমাম, মুয়াজ্জিন, মুসুল্লি, শিক্ষার্থী ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

উপকরণ

শিক্ষা, চিকিৎসা, কৃষি, মানবিক সহায়তা ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা।

কর্মসংস্থান

কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা এবং বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

উন্নয়ন

শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, মানবিক সেবা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নের জন্য কাজ করা।

প্রতিষ্ঠানের প্রকৃতি

ফাউন্ডেশনের উদ্দেশ্য ও প্রকৃতি

গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারি ও দাতব্য প্রতিষ্ঠান। প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন, অনুমতি বা ছাড়পত্র গ্রহণ করে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হবে।

ফাউন্ডেশনের কোনো উদ্দেশ্য বা কার্যক্রম দেশের প্রচলিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক হবে না। সকল কার্যক্রম জনকল্যাণ, মানবিক সেবা, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হবে।

ফাউন্ডেশনের মূল অঙ্গীকার

জনকল্যাণ, মানবিক সেবা, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে সকল কার্যক্রম পরিচালনা করা।

ফাউন্ডেশনের উদ্দেশ্যসমূহ

মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নের বিস্তৃত কর্মপরিকল্পনা

নিচের প্রতিটি বিষয় ফাউন্ডেশনের ঘোষিত উদ্দেশ্যের অংশ।

01

ইসলামী আদর্শ ও মূল্যবোধ

ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ বাস্তবায়ন এবং মানুষের মধ্যে তা প্রচার করা।

02

ইমাম, মুয়াজ্জিন ও মুসুল্লিদের কল্যাণ

ইমাম, মুয়াজ্জিন ও মুসুল্লিদের কল্যাণ, মর্যাদা, সমর্থন ও উন্নয়নের জন্য কাজ করা এবং তাঁদের সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক ও মানসিক কল্যাণ নিশ্চিত করা।

03

দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা

দরিদ্র, অসহায়, অক্ষম ও দুর্গত ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা, ত্রাণ, চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা।

04

শিক্ষা ও জনসচেতনতা

শিক্ষাব্যবস্থার উন্নয়ন, জনসচেতনতা প্রসার এবং সামাজিক অবকাঠামোর উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা।
05

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুনর্বাসন

অনাথ, বিধবা, প্রবীণ, প্রতিবন্ধী, দরিদ্র শিক্ষার্থী, রোগী এবং অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তির জন্য সহায়তা প্রদান করা।

06

কুরআন ও হাদিস শিক্ষা

পবিত্র কুরআন ও হাদিস সম্পর্কিত শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা।

07

সামাজিক অবদানের স্বীকৃতি

পুরস্কার, কর্মসূচি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে স্বেচ্ছাসেবা, জনসেবা, সহযোগিতা, মানবতা ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত ও স্বীকৃতি প্রদান করা।
08

স্কুলছুট শিশুদের সহায়তা

দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও স্কুলছুট শিশুদের উন্নত জীবনের দিকে পরিচালিত করার জন্য শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
09

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান

হাসপাতাল, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, পরিচালনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
10

মা ও শিশু স্বাস্থ্যসেবা

প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃসেবা, শিশুসেবা, প্রতিরোধমূলক সেবা এবং সাধারণ চিকিৎসা সহায়তার জন্য কার্যক্রম গ্রহণ করা।
11

দুর্যোগকালীন মানবিক সহায়তা

বন্যা, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, জরুরি অবস্থা ও অন্যান্য সংকটকালে ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করা।
12

খাদ্য, আশ্রয় ও পুনর্বাসন

দুর্যোগ ও সংকটের সময় খাদ্য, আশ্রয়, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা।
13

ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান

মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এতিমখানা, বৃদ্ধাশ্রম, আবাসকেন্দ্র, কবরস্থান এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।
14

প্রয়োজনীয় মানবিক সামগ্রী

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য, বস্ত্র, আশ্রয়, নিরাপদ পানি, নলকূপ, শীতবস্ত্র এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা।
15

প্রতিবন্ধী শিশুদের সহায়তা

প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এবং প্রতিটি শিশুর প্রয়োজনীয় শিক্ষা ও শিক্ষাসামগ্রী নিশ্চিত করা।
16

দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা

ফাউন্ডেশনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশে ও বিদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা স্থাপন করা।
17

গবেষণা ও প্রশিক্ষণ

শিক্ষাবিদ, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গবেষণা, ফেলোশিপ, প্রশিক্ষণ, কর্মশালা এবং মানবিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
18

শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মক্তব, মাদ্রাসা, বৃদ্ধাশ্রম, গ্রন্থাগার, গবেষণাকেন্দ্র, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও এতিমখানা প্রতিষ্ঠা, পরিচালনা ও সহায়তা করা।
19

শিক্ষা, সংস্কৃতি ও কৃষি উন্নয়ন

শিক্ষা ও সংস্কৃতির প্রসার, বৃক্ষরোপণ, মৎস্য ও কৃষি উন্নয়ন, আইনি সহায়তা, জনসচেতনতা এবং চিকিৎসাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
20

গ্রন্থাগার ও পাঠাগার

শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্রন্থাগার ও পাঠাগার প্রতিষ্ঠা করা।
21

কুরআন ও সুন্নাহর শিক্ষা প্রচার

কুরআন ও সুন্নাহর শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সংস্কার, ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধ তৈরির জন্য দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা।
22

ধর্মীয় অনুষ্ঠান

ধর্মীয় সমাবেশ, সংস্কারমূলক কর্মসূচি, মাহফিল এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক উদ্যোগ আয়োজন করা।
23

জীবিকা ও দক্ষতা উন্নয়ন

জীবিকা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক সহায়তা, ক্ষুদ্র ব্যবসা সহায়তা এবং প্রয়োজনীয় জীবিকা উপকরণ প্রদান করা।
24

দারিদ্র্য বিমোচন ও আত্মনির্ভরশীলতা

সেলাই মেশিন, রিকশা, অটোরিকশা, গবাদিপশু ও কৃষি সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দারিদ্র্য বিমোচনে কাজ করা।

ফাউন্ডেশনের প্রধান কার্যক্রম

দাওয়াহ, শিক্ষা, প্রশিক্ষণ ও সেবামূলক উদ্যোগ

01

মক্তব ও নূরানী প্রতিষ্ঠান

প্রতিটি গ্রাম ও মসজিদে মডেল মক্তব ও নূরানী শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা।

02

ইমাম-মুয়াজ্জিন প্রশিক্ষণ

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

03

শিক্ষাসামগ্রী ও সনদ বিতরণ

শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী, উপকরণ ও সনদ প্রদান করা।

04

শিশু ও বয়স্ক শিক্ষা

প্রাথমিক ও বয়স্কদের জন্য স্কুল ও মাদ্রাসা পরিচালনা করা।

05

আধুনিক ও কারিগরি শিক্ষা

আরবি, বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও গবেষণাগার প্রতিষ্ঠা করা।

06

স্বেচ্ছাসেবামূলক উন্নয়ন

স্বেচ্ছাসেবামূলক কর্মসূচির মাধ্যমে রাস্তা-ঘাট, পুকুর, খাল-বিল সংস্কার এবং পানি ও জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা করা।

07

হাফেজদের ভাষা ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ

দুস্থ ও অসহায় হাফেজদের আরবি, বাংলা ও ইংরেজি হস্তলিপি, কিতাবাত, ক্যালিগ্রাফি এবং কথোপকথনের প্রশিক্ষণ প্রদান করা।

08

হাফেজদের উচ্চশিক্ষা ও বৃত্তি

হিফজ সমাপনের পর হাফেজদের উচ্চতর দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা এবং এতিম, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সাহায্য ও বৃত্তি প্রদান করা।

09

প্রতিযোগিতা, মাহফিল ও সেমিনার

হিফজ ও তাফসির বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, মাহফিল এবং সেমিনারের আয়োজন করা।

10

মসজিদভিত্তিক শিক্ষা ও সেবা

দেশের সর্বস্তরের মানুষকে মসজিদমুখী করা এবং মসজিদভিত্তিক শিক্ষা ও সেবামূলক কর্মসূচি পরিচালনা করা।

11

হেফজখানার উন্নয়ন

হেফজখানার সার্বিক উন্নয়ন, মডেল হেফজখানা তৈরি এবং হেফজখানার শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

12

হাফেজদের কর্মসংস্থান

বেকার হাফেজদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

13

ইমাম-মুয়াজ্জিনদের অধিকার রক্ষা

ইমাম, খতিব, মুয়াজ্জিন ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন বা অপপ্রচার হলে তার প্রতিবাদ করা।

আমাদের মূলমন্ত্র

ঐক্য, সততা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সামাজিক নীতি, ন্যায়বিচার ও ইনসাফ।
যোগাযোগ ও সহযোগিতা

মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন

শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে আপনিও মানুষের কল্যাণে অংশ নিতে পারেন।

Corporate Office: 8-G.A Bhoban, Purana Paltan, Dhaka-1000
+88 01721-973377
+88 01914-271471
gimmcfoundation@gmail.com
www.gimmcfoundation.com

আল্লাহ'র সন্তুষ্টি অর্জন

সততা ও স্বচ্ছতা

মানবতার সেবা আমাদের লক্ষ্য

দ্বায়িত্ব শীলতা ও জবাবদিহিতা

মানসম্পন্ন সেবা নিশ্চিতকরণ

টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ

প্রতিষ্ঠাতার বাণী

গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের লক্ষ্য হলো একটি মানবিক পৃথিবী গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে এবং কেউ দারিদ্র বা ক্ষুধার কারণে পিছিয়ে পড়বে না। এটি সুবিধা বঞ্চিত শিশু, প্রবীণ ও নিম্ন আয়ের পরিবারকে শিক্ষা, স্বাস্থ্য ও স্বাবলম্বী করণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার জন্য কাজ করে মানবতার প্রতি আমাদের দায়িত্ব কেবল কথার কথা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি কর্মে প্রতিফলিত হওয়া উচিত। “গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল একটি সাধারণ স্বপ্ন থেকে-একটি এমন পৃথিবী গড়ে তোলার স্বপ্ন যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার এবং সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। আপনার যথাসাধ্য অনুদান, একটু সহযোগিতা, একটি স্বেচ্ছাসেবী কাজ – সবকিছুই কারও না কারও জীবনে আলো এনে দিতে পারে। আসুন, আমরা একসাথে মিলে গড়ে তুলি একটি মানবিক, ন্যায়বিচারপূর্ণ ও সমৃদ্ধ পৃথিবী।

মোহাম্মদ হেদায়েতুল্লাহ

প্রতিষ্ঠাতা ও সভাপতি

কেন আমাদের সাথে থাকবেন?

আমাদের লক্ষ্য একটাই
মানুষের পাশে দাঁড়ানো, মানবতার সেবা করা।

Scroll to Top