Global Imam Muazzin Musulli Charity Foundation

কর্মসংস্থান

কার্যক্রমের বিবরণ

বেকার ও অদক্ষ নারী-পুরুষদের দক্ষ করে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্যে ফাউন্ডেশন নিয়মিত স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের আওতায় দরিদ্র ও উপার্জনক্ষম ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও উপকরণ প্রদান করা হয়।

 

এই প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপে যাচাই-বাছাইপূর্বক উপকারভোগী নির্বাচন করা হয়। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণপূর্বক পেশাভিত্তিক উপার্জন-উপকরণ বিতরণ করা হয়—যেমন সেলাই মেশিন, ভ্যানগাড়ি, দোকানের মালামাল, কৃষি উপকরণ ইত্যাদি।

 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প শুধুমাত্র দুনিয়াবি উপার্জনকেই গুরুত্ব দেয় না। উপকরণ হস্তান্তরের পূর্বে সালাত, সিয়াম, হালাল-হারাম, পারিবারিক ও সামাজিক আচরণবিধি এবং ইসলামী জীবনের মৌলিক বিধানসমূহ শেখানো হয়, যাতে উপার্জনের পাশাপাশি তারা যেন ভালো মুসলিম ও নীতিবান মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারেন।

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদীস ৬৪৬৪)

নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।

অনেকে নিয়মিত দান করতে চান, কিন্তু মনে থাকে না বলে দান করা হয়ে ওঠে না। এখন থেকে বিকাশ-নগদ এবং ভিসা-মাস্টারকার্ড ব্যবহারকারীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে নিয়মিত দান করতে পারবেন। দৈনিক কিংবা মাসিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও আপনার নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ টাকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে। চাইলে এই পদ্ধতিটি যেকোনো সময় বন্ধও করতে পারবেন।

ব্যয়ের খাত

মসজিদ ও মাদ্রাসা ল্যাণমূলক অংশ নিন ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজে

এই খাতে দানের মাধ্যমে ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজের অংশীদার হতে পারবেন। কারণ এই তহবিল ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে।

Scroll to Top